সাম্প্রতিক খবর
ডাউনলোড
মাদরাসার তথ্য

অধ্যক্ষ মহোদয়ের বাণী

 

“বিস্‌মিল্লাহির রাহমানির রাহিম”

 

Photos of Principleমানুষ সৃষ্টির সেরা জীব শিক্ষার কারণে। সু-শিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। উত্তর জনপদের অন্যতম সীমান্তবর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান “ছোটখাতা বহুমুখী ফাজিল মাদ্‌রাসা”। প্রতিষ্ঠানটি সূচনালগ্ন থেকেই হাটি-হাটি পা-পা করে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে নৈতিকতা সম্পন্ন, দেশপ্রেমিক, শিক্ষিত জনশক্তি তৈরির মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি বিকাশের এক মাত্র মাধ্যম শিক্ষা। তবে নৈতিকতা বিবর্জিত ভোগবাধি শিক্ষায় সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক তৈরি করা অকল্পনীয়। আমাদের দেশের শিক্ষার তিনটি ধারা বিদ্যমান। সাধারন, কওমি ও আলিয়া মাদ্‌রাসা। উক্ত তিনটি ধারার অন্যতম আলিয়া মাদ্‌রাসা। শিক্ষার গতানুগতিক ধারাকে অতিক্রম করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক, প্রযুক্তি ও ইসলামী শিক্ষার সমন্বয়ে বর্তমান প্রজন্মকে যুগোপযোগী জনশক্তি গড়ার দীপ্ত প্রত্যয় নিয়ে অত্র মাদ্‌রাসাটির অগ্রযাত্রা ধাবমান।

বর্তমান শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে মাদ্‌রাসা শিক্ষা কোন অংশে পিছিয়ে নেই। বর্তমান ভার্চুয়াল জগতে দ্রুত তথ্য আদান-প্রদানের একমাত্র মাধ্যম ইন্টারনেট। আমি সানন্দে জানাচ্ছি যে, অত্র প্রতিষ্ঠানটির অনলাইন ওয়েব সাইটের শুভ যাত্রা শুরু হতে যাচ্ছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটির যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত প্রেরণ সম্ভব। এর ফলে ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। সুযোগ্য গভর্ণিং বডির সময়োচিত পরিকল্পনা এবং প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যে প্রতিষ্ঠানটি পাবলিক ও আভ্যন্তরীণ পরীক্ষায় ভাল ফলাফল অর্জনে সু-নাম অর্জন করেছে।

আমি বিশ্বাস করি যে, আপনাদের সন্তান-সন্ততি অত্র মাদ্‌রাসায় অধ্যয়ন করে একজন আদর্শ দেশপ্রেমিক নাগরিক ও সম্পদ হিসেবে গড়ে উঠবে। আমি সহকর্মী বৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধি মহলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এই ওয়েবসাইটটির শুভযাত্রা শুরু তাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আল্লাহ হাফেজ।

 

 

 (মোঃ বজলার রহমান)

 অধ্যক্ষ

ছোটখাতা বহুমুখী ফাজিল মাদ্‌রাসা।

ডালিয়া, ডিমলা, নীলফামারী।